
মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধি -ঃ কালিয়ায় চলতি বোরো মৌসুমে ধান,চাল ও গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রবিবার ( ১৫ মে) কালিয়া উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।
খাদ্য নিয়ন্ত্রক জানান,এ বছরে ৮০১ জন কৃষকের কাছ থেকে কালিয়া ও বড়দিয়া দুই খাদ্য গুদামে ২৭টাকা কেজি দরে ২৪০৩ মেট্রিক টন ধান, ৪০ টাকা কেজি দরে ৪৬৬ মেট্রিক টন চাল ও ২৮ টাকা কেজি দরে ১৭৮ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
এ সময় উপস্থিত সহকারি কমিশনার (ভূমি) মোঃ জহরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা পলাশ কুমার মুখার্জী,উপজেলা এল,জি,ইডি নির্বাহী প্রকৌশলী প্রণব কুমার, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ( খাদ্য গুদাম) পঙ্কজ কুমার সহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম