
তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীর সৈয়দপুরে নবনির্মিত সেপ্টি ট্যাংকির সাটারিং খুলতে গিয়ে ট্যাংকির বিষাক্ত গ্যাসের কারনে মোহাম্মদ কালু মিয়া (৪৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিয়ামতপুর নামক স্হানে ঘটনাটি ঘটে।
নিহত কালু মিয়া সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর গ্রামের বাসিন্দা।
এবিষয়ে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা হলে তারা জানান যে সৈয়দপুর বাস টার্মিনালেরর কুলি মোহাম্মদ আব্দুস সাত্তার এর বাড়িতে টয়লেটের জন্য তৈরি করা নবনির্মিত সেপ্টি ট্যাংকির সাটারিং খুলার জন্য কালু ট্যাংকির ভিতরে গেলে সেখানে তিনি বিষাক্ত গ্যাসে বিষক্রিয়া হয়ে মারা যায়।
এদিকে সেপ্টি ট্যাংকির মালিক আব্দুস সাত্তার এর সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিচিভ করেনি।
এদিকে সৈয়দপুর থানার ওসি ( ভারপ্রাপ্ত) জনাব আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন এঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম