
রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুর কারমাইকেল কলেজের অনার্স পুড়ুয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে লালবাগ এলাকায় একটি ছাত্রী নিবাস থেকে ইলমা নামে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ঠাকুরগাঁও জেলার কারমাইকেল কলেজের অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের শিক্ষাথী ইলমা লালবাগ এলাকায় দেলোয়ার হোসেনের মালিকাধীন অনিন্দা নামে একটি ছাত্রী নিবাসে থেকে লেখাপড়া করত। শুক্রবার বিকেলে সহপাঠিরা ওই ছাত্রী নিবাসের বাথরুমে ইলমার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সন্ধ্যায় পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠায়। তাজহাট থানার ওসি নাজমুল কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বুঝা যাবে হত্যা না আত্মহত্যা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম