
জাকির হোসেন, রাজশাহী প্রতিনিধি -ঃ রাজশাহীর পবার হরিপুর ইউনিয়নের (সাবেক) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন
(ইন্নালিল্লাহী…রাজেউন)। বৃহস্পতিবার (১২ মে) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হরিপুর ইউনিয়নের দুইবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। শুক্রবার (১৩ মে) দুপুরে পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর হরিপুর কবরস্থানে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় অংশ নেন হরিপুর ইউপি’র বর্তমান চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, পবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর
মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিন ইদুসহ মুসল্লীবৃন্দ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম