
টি আই, মাহামুদ, আলীকদম (প্রতিনিধি) বান্দরবান -ঃ বান্দরবানের আলীকদমে ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে সদর ইউপি-তে ভোট কারচুপির অভিযোগে নির্বাচিত চেয়ারম্যান সহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন পরাজিত প্রার্থী আনোয়ার জিহাদ চৌধুরী।
বৃহস্পতিবার বাদীপক্ষের আইনজীবি মো.খলিলুর রহমান ও বাদী আনোয়ার জিহাদ চৌধুরী এ তথ্য জানান।
কারচুপির মামলায় অভিযুক্তরা হলেন, আলীকদম সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার আতিকুল ইসলাম চৌধুরী, ৫ নং ওয়ার্ডের প্রিসাইডিং অফিসার গিয়াস উদ্দিন, সহকারী প্রিসাইডিং অফিসার চানু মারমা, ৭নং ওর্য়াডের প্রিসাইডিং অফিসার জসীম উদ্দিন, সহকারী প্রিসাইডিং অফিসার ওবাইদুল হাকিম,সহকারী প্রিসাইডিং অফিসার আশিকুল ইসলাম,পোলিং অফিসার হুমাইরা জান্নাত লিমা, পোলিং অফিসার সামরী মারমা, মো. আবু জাফর, ৮নং ওয়ার্ডের প্রিসাইডিং অফিসার হুমাইন কবির, সহকারী প্রিসাইডিং অফিসার আক্তার উদ্দিন,
৯ নং ওয়ার্ডের প্রিসাইডিং অফিসার রামেল পাল, সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ হোসনগীর সহ আলীকদম সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্বাচন কালীন দায়িত্বরত ১২৭ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ নভেম্বর আলীকদমের চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। অভিযোগকারী আনোয়ার জিহাদ চৌধুরী সদর ইউনিয়নে মোটর সাইকেল প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নিবার্চনে অংশ গ্রহন করেন। নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহন হলেও গনণার সময় ভোট কারচুপি হয়েছে। নির্বাচনী এলাকা দূর্গম ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে অধিক ভোট প্রদান দেখিয়ে নাছির উদ্দিনের পক্ষে বেশী ভোট দেখায় উক্ত ওয়ার্ডের নিয়োজিত প্রিসাইডিংসহ অন্যরা। এসময় বাদী আনোয়ার জিহাদ চৌধুরীর নিযুক্ত এজেন্টদের কাছ থেকে জোর করে রেজাল্টশীটে সই নেওয়া হয়। কেন্দ্রে ৮ ও ৯ নং ওয়ার্ডে রেজাল্টশীট না দিয়ে ৮ নং ওয়ার্ডে ৮৯.৮৮ ও ৯ নং ওয়ার্ডে ৯৯.১৯ শতাংশ ভোট প্রদান দেখানো হয়। উল্লেখ্য ভোট কাস্টিং হারে এসব কেন্দ্রে মৃত ব্যক্তির ভোটও গ্রহন করা হয়েছে, এবং ভোটার লিষ্টেও দাগ দেয়া হয়েছে,
কেন্দ্রগুলোতে অনিয়মের তথ্য প্রমাণসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হলেও কোন সমাধান না পেয়ে নির্বাচন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেছেন বলে জানান আনোয়ার জিহাদ চৌধুরী।
এবিষয়ে আনোয়ার জিহাদ চৌধুরী বলেন, দূর্গম এলাকা গুলোতে আমার যাওয়া সম্ভব হয়নি। সে সুযোগ কাজে লাগিয়ে ভোট কারচুপি সহ নানা অনিয়ম করেছেন কেন্দ্র সংশ্লিষ্ট ব্যক্তিরা , নির্বাচন কমিশনে ভোট কারচুপি সহ নানা অনিয়মের সুরাহা চেয়ে অভিযোগ করেছি। নির্বাচন কমিশন অভিযোগ আমলে নিয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে প্রধান করে ভোট কারচুপির তদন্ত করা হলেও অদৃশ্য কারণে অনিয়মের সত্যতা পেলেও নির্বাচন কমিশনের কাছে ন্যায় বিচার না পাওয়ায় নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছি।
তিনি আরও বলেন, কিছুদিন আগেও আনুষ্ঠানিক ভাবে গেজেট প্রকাশ না হওয়ার আগে নাছির উদ্দিন অনৈতিক সুবিধার মাধ্যমে গেজেটের একটি ছবি ফেইসবুকে প্রকাশ করেন এবং বিভিন্ন জায়গায় প্রকাশ্যে বলেন “তার হাত অনেক লম্বা, এরকম গেজেটের কপি স্বাক্ষরের আগে নেওয়া কোন ব্যাপার না নাছির উদ্দিনের জন্য।
তিনি প্রশ্ন রাখেন, এই গেজেট সরকারী দপ্তর থেকে প্রকাশ না করার আগে কিভাবে একজন প্রার্থীর পক্ষে প্রকাশ হয়?
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম