
বিশেষ সংবাদদাতা -ঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে রামচন্দ্রদী ব্রীজ এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-১১
বুধবার (১১ মে) সকালে র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলে, কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন কৃষ্ণপুর এলাকার আকরাম হোসেন(২৩) ও একই এলাকার আল আমিন হোসেন(২২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটকরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আসছিল। এসব মাদক প্রাইভেটকারযোগে এনে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম