
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি -ঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বিরল রোগে আক্রান্ত এক শিশু জন্ম গ্রহণ করেছে,দুশ্চিন্তায় সময় পার করছে হত দরিদ্র পরিবারটি।
গত ১মে উপজেলার জামালদী বাসষ্টান্ডস্থ নাজমা রহমান জেনারেল হাসপাতালে রাত আট ঘটিকায় শিশুটি জন্ম নেয়,হাসপাতালের মালিক ডাঃআব্দুর রহমান বলেন,আমার দীর্ঘ চিকিৎসা পেশায় এমন শিশু জন্মের বিষয়টি কখনো দেখি নাই,শিশুটি সুস্থ, সবল হলেও শরীরের এক তৃতীয়াংশ কালো, কুঁচকানো,দেখে মনে হয় কালো পশমে আচ্ছন্ন।

স্থানীয় ডাক্তারদের সাথে কথা বলে জানা গেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন কিছু অদ্ভুত রোগে মানুষকে ভুগতে দেখা যায়,যেগুলো বেশ বিরল এবং কখনও কখনও যার চিকিৎসা পদ্ধতি নির্ণয় করাও কঠিন।যা অনেক সময় ছোট্ট শরীরের জন্য যন্ত্রণাদায়ক,আবার পরিবারের জন্যও মানসিক পীড়াদায়ক।
শিশুটি উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রামের আয়নাল হক ও মাহিনুর আক্তার দম্পত্তির প্রথম সন্তান,পরিবারটি সন্তানের এই বিরল রোগে দুশ্চিন্তায় দিন যাপণ করছে,তবে তাঁরা জানিয়েছেন,ক্রমশ কালো লোমে আচ্ছন্ন স্থান টুকু পরিস্কার হয়ে যাচ্ছে,তাঁরা সন্তানের জন্য সবার দোয়া কামনা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃনাদিয়া আক্তার বলেন,এটি একটি বিরল রোগ,ডাক্তারি ভাষায় এই রোগটিকে জায়ান্ট হাইর্য এপিডার্মাল নেভিয়াস।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম