
মোঃ আসাদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি -ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে কাপড় কাঁচার সময় অসাবধানবশত বালতি ভর্তি পানিতে ডুবে দশ মাস বয়সী রিফা মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (০৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা কোন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফা মনি ওই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, নিহত শিশু রিফা মনির মা আমেনা বেগম ওই শিশুকে সঙ্গে নিয়ে বাড়ির নলকূপের পাড়ে কাপড় কাঁচেন। কাপড় কাঁচা শেষে তিনি কাপড়গুলো রোদে শুকাতে দিতে বাহিরে যান। পরে এসে শিশু রিফা মনিকে বালতির পানিতে ডুবন্ত অবস্থা দেখতে পায়। পরে স্থানীয় পল্লী চিকিৎসক এসে শিশু রিফা মনিকে মৃত. ঘোষণা করেন।
বেলকা ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহীম
খলিলুল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কাপড় কাঁচার সময় অসাবধানতাবশত বালতির পানিতে ডুবে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম