
আনহার বিন সাঈদ, বিশ্বনাথ প্রতিনিধি -ঃ একজনের মুখ থেকে যা শুনলাম তা যাচাই বাচাই না করে সংবাদ পরিবেশিত করা ঠিক নয়, এক্ষেত্রে একজন সংবাদকর্মীকে খুবই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
অনুসন্ধানমূলক তথ্য উদঘাটন করে জনগণের কল্যাণে সংবাদ প্রকাশই হচ্ছে প্রকৃত সাংবাদিকতা।
বিশ্বনাথ মুক্ত দিবস ছয় ডিসেস্বর না, দশ ডিসেম্বর তা অনুসন্ধান ও গবেষণার আলোকে এই তারিখটি খোঁজে বের করার জন্য সংবাদকর্মীদের প্রতি তিনি আহবান জানিয়েছেন।
কথা গুলো বলেছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট বিভাগীয় কমান্ড কাউন্সিল ও বাঁচাও হাওর আন্দোলন এর আহাবায়ক
বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের রামপুর সুবেদার বাড়ীর ব্যক্তিত্ব, মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য বিশ্বনাথের বীর বিক্রম খেতাবপ্রাপ্ত সুবেদার (অবঃ) মরহুম আব্দুল মালেক বীর বিক্রমের পঞ্চম নম্বর সন্তান সাজিদুর রহমান সুহেল আহমদ গতকাল ৬ মে শুক্রবার সন্ধ্যায় তার রামপুরস্হ বাসভবনে বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন ও বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের অন্যতম সদস্য আনহার বিন সাইদ এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে উপরোক্ত কথা গুলো সুহেল আহমদ ব্যক্ত করেন।
সুবেদার আব্দুল মালেক বীর বিক্রম ২০১১ সালের ২৫ এপ্রিল ইন্তেকাল করেন। তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার সুযোগ্য সন্তান বিশ্বনাথ তথা সিলেটের বিভিন্ন দাবী দাওয়া আদায় আন্দোলনের অগ্র সৈনিক সামাজিক ব্যক্তিত্ব যুবনেতা সাজিদুর রহমান সুহেল আহমদ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।
এর মধ্যে একটি হচ্ছে শত শত বই সংগ্রহ করে ব্যক্তিগত পাঠাগার প্রতিষ্ঠা করা।
উক্ত পাঠাগার থেকে গতকাল বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ সাক্ষাৎ কালে বিশ্বনাথ সাংবাদিক ক্লাবকে দুইটি বই তিনি নেতৃবৃন্দের হাতে উপহার স্বরুপ তুলেদেন।
বই দুইটি হচ্ছে " মুক্তিযুদ্ধে বাংলাদেশ "
লেখক হচ্ছেন, মেজর জেনারেল কে. এম. সফিউল্লাহ, বীর উত্তম আর অন্যটি হচ্ছে "স্বাধীনতা - সশস্র সংগ্রাম এবং আগামীর বাংলাদেশ" লেখক হচ্ছেন, সিরাজুল আলম খান।
পরিশেষে, তিনি বিশ্বনাথ সাংবাদিক ক্লাবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম