
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদাহ ইউনিয়নের ঐতিহ্যবাহী সু-প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, জোড়াদাহ মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৬১ থেকে ২০২১ সালের এসএসসি ব্যাচের প্রায় তিন হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়টি ১৮৯৮ সালে তৎকালীন নীলকুঠির কর্তা ব্যক্তি জেমস্ উইলিয়াম শেরিফ প্রতিষ্ঠা করেন,তারপর থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি অদ্যাবধি পর্যন্ত সুনামের সাথে শিক্ষা দান করে চলেছে।বর্তমানে ঐ বিদ্যালয়ে ১হাজার ১শত শিক্ষার্থী লেখাপড়া করছে।

প্রাচীন এই বিদ্যালয়টি কলিজাতা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে স্বীকৃতিপ্রাপ্ত হয়।এসো মিলি শিক্ষার্থী সকল প্রাক্তন,গড়ি ইতিহাস-ভ্রাতৃত্বের সেতুবন্ধন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার (০৫ মে) সকালে উপজেলার জোড়াদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ চত্ত্বরে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের মিলন মেলা।
জোড়াদাহ বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জমির উদ্দীনের সভাপতিত্বে স্মৃতীচারণ মূলক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
,যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আনোয়ার হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর চেয়ারম্যান ও জাহেদী ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল,ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার,জোড়াদাহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া, আয়োজক কমিটির আহব্বায়ক সাবেক শিক্ষার্থী আয়ুব হোসেন ও হাবিবুর রহমানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সদস্য সচিব হাবিবুর রহমান, আওয়ামী যুবলীগের উপজেলা যুগ্ম- আহবায়ক ও প্রাত্তন শিক্ষার্থী পূনর্মিলনী অনুষ্ঠানের সদস্য আব্দুল্লাহ মারুফ,অত্র স্কুলের সভাপতি শামসুর রহমান মজনু, স্থানীয় আওয়ামীলীগ,বিএনপি,জামাত নেতা কর্মী সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিক এইচ মাহবুব মিলু, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশের কন্ঠ পত্রিকার হরিনাকুণ্ডু প্রতিনিধি মোঃ রাব্বুল হুসাইন,এম.টুকু মাহমুদ,শরিফ আহম্মেদ চাঁদ সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জোড়াদাহ বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পূনর্মিলনী ২০২২ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহব্বায়ক ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম