
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড়ে পৃথক পৃথক স্থানে দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ২ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ২ জন।
নিহতরা হলেন, দেবিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকার কুরবান আলীর ছেলে ইশাদ (১৩)। সে স্থানীয় এক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ও পঞ্চগড় সদর উপজেলার চেকর মারি এলাকার হোসেন আলীর ছেলে খোরশেদ আলম (৬০)।
আজ বৃহস্পতিবার (৫ মে) দুপুরে জেলার দেবিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কৃষিখামার এলাকায় ধরধরা সেতুর উপরে ও তেঁতুলিয়া উপজেলার দেবগড় ইউনিয়নের নিজবাড়ী বাসা মোড় এলাকায় এ
দুর্ঘটনাগুলো ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিহত ইশাদসহ তার দুই প্রতিবেশী শাহীন ও জীবন সহ বাড়ি থেকে বেড় হয়ে মোটর সাইকেলে ঘুরে বেড়াচ্ছিলো। এসময় কৃষিখামারের ভিতরে ধরধরা সেতুর উপর মোটর সাইকেল নিয়ে উঠলে এসময় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রোলিংয়ের সাথে ধাক্কা খেয়ে তিন জনে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ইশাদকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুপুরে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে মোটরসাইকেলে চালকের পিছনে বসে বাড়ি ফিরছিলেন খোরশেদ।
একসময় ভজনপুরে নিজবাড়ী বাসা মোড় এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া গামি একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এ সময় খোরশেদ রাস্তায় পড়ে মাথায় আঘাত পায় এবং ডান পা ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
দেবীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন, তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান মোটর সাইকেল দুর্ঘটনায় নিহতের বিষয়গুলো নিশ্চিত করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম