
তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিএফের চাল সন্দেহে ৬০ বস্তা চালসহ একটি ট্রাক আটক করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কালিবাড়ী মোড় এলাকা থেকে আটক করা হয়। পরে পুলিশ এসে ট্রাকটি থানায় নেয়।
বিক্ষুদ্ধদের অভিযোগ জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ভিজিএফ এর ওই চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, ঈদুল ফেতর উদ্যাপনের জন্য দরিদ্রদের জন্য ভিজিএফ এর চাল বরাদ্দ দেয় সরকার। ওই চালের একটি অংশ ইউপি চেয়ারম্যান বিতরণ না কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ৬০ বস্তা চাল মজুদ করেন। বৃহস্পতিবার দুপুরে একটি ট্রাকে করে (ঢাকা মেট্রো ন-১৯৫৪৭৮) ওই চাল কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে জেলা শহরের নিচ্ছিলেন। বিক্ষুদ্ধরা পিছু নিয়ে শহরের কালিবাড়ী মোড় এলাকায় ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ এসে চালসহ ট্রাকটি থানায় নেয়।
চাল কালোবাজারে বিক্রির অভিযোগ অস্বীকার করে বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন মুঠোফোনে আজকের পত্রিকাকে জানান, ‘১০ কেজি করে ৫ হাজার ২১৩ জন উপকারভোগির মাঝে ঈদের চার দিন আগে জনসন্মুখে চাল বিতরণ করা হয়েছে। ট্রাকে করে কার চাল কোথায় যাচ্ছিল সেটি আমি জানি না। প্রতিপক্ষের কিছু মানুষ ওই চাল নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন,‘ সদর উপজেলার সহকারী কর্মকর্তার (ভূমি) নির্দেশে চালসহ ট্রাকটি থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
নীলফামারী সদর উপজেলার সহকারী কর্মকর্তা (ভূমি) মফিজুর রহমান বলেন, ‘চালসহ ট্রাকটি থানায় পাঠানো হয়েছে। প্রকৃতপক্ষে ট্রাক ভর্তি চাল কার? পুলিশী তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম