
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর সিদ্দীক (১৬), শিশির (১৮), নতুন ইসলাম (১৮) নামে তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার পয়কাম ইসলামের ছেলে নতুন, তারেক বিল্লালের ছেলে শিশির, আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে সিদ্দীক, নতুন ও শিশির মোটরসাইকেল যোগে মডেলহাট বাজার থেকে মজারাজা দিঘীতে বেড়াতে যাওয়ার সময় অপর দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড. রুকসানা তাদের মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম