
আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি -ঃ যুক্ত রাষ্ট্রে বাংলাদেশী প্রবাসীদের সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউ'কে (চ্যারিটি নং-১১৯১৫৯৩) এর অর্থায়নে স্বেচ্ছাসেবী সংঘঠন যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে উপজেলার দুস্থ্য ও সুবিধা বঞ্চিতদের মাঝে (১লা মে) রবিবার দুপুর ২ ঘটিকায় বড়লেখা ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এতে যুবশক্তি সমাজকল্যাণ পরিষদ এর সভাপতি আমিনুল বাবলু'র সভাপতিত্বে ও প্রতিষ্টাতা সদস্য জামিল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এফ,আর,মুহিসুন্নাহ্ একাডেমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে'র প্রধান উপদেষ্টা ও ফৈয়াজ এম রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেছেন বড়লেখা ফাউন্ডেশন ইউ'কে সর্বদা মানুষের পাশে থেকে কাজ করে আসছে বিশেষ করে লক ডাউনে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে, অনেক অসুস্থ রোগীর চিকিৎসার ব্যবস্থা সহ মানবিক কাজ করেছে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ও বড়লেখা সরকারি কলেজের প্রধান হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু,যুবশক্তি পরিষদ এর স্থায়ী কমিটির চেয়ারম্যান ও পৌরঃকাউন্সিলর জেহীন সিদ্দিকী,পৌরঃকাউন্সিলর
কবির আহমদ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন ,যুবশক্তি পরিষদ এর স্থায়ী কমিটির সদস্য মাও.শামীম আহমদ, জাহিদ হাসান জাবেদ, টিম ফর কোভিড ডেথ ইউনিট বড়লেখা উপজেলা শাখা এর প্রতিষ্টাতা সভাপতি শাহাব উদ্দিন, সিনিয়র সহঃ সভাপতি আব্দুল কাইয়ূম, বড়লেখা পাবলিকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান আহমেদ জাকারিয়া।
অনুষ্টানে যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদ এর পক্ষে স্বাগত ব্যক্তব্য রাখেন পরিষদের কার্যকরী কমিটির সদস্য সাদিকুর রহমান সাহেদ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন যুবশক্তি সমাজকল্যাণ পরিষদ এর সদস্য আমানুর রহমান আমান, আরিফ আহমদ, নূরে আলম মোহন।
পরবর্তীতে দেশ-জাতি ও বড়লেখা ফাউন্ডেশন ইউ'কে ও বড়লেখায় যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম