
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি -ঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা ওবায়েদুল্লাহ মেম্বার আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রাষ্ট্রীয় মর্যাদায় চির শায়িত হলেন তিনি।
বুধবার রাত আনুঃমানিক ১২ ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আজ বাদ যোহর রাষ্ট্রীয় সন্মান প্রদর্শন পূর্বক আড়ালিয়া কবরস্থানে এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরী ও গজারিয়া থানা পুলিশের পক্ষ থেকে ওসি (অপারেশন)মোঃমুক্তার হোসেন গার্ড অফ অনার ও পুষ্পমাল্য অর্পণ করেন।মরহুমের জানাজায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী,বালুয়াকান্দী ইউঃপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলী,বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মোল্লা,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।
মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র,ছয় কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম