
এম এ খোকন, ষ্টাফ রিপোর্টার -ঃ কুড়িগ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রৌমারী থানা কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে চেকপোস্টে কর্তব্যরত পুলিশ সদস্যরা জেমি পরিবহন নামের ঢাকাগামী একটি বাস তল্লাশী করে, উক্ত বাসের বক্স থেকে ৪৬ বোতল ভারতীয় মদ (২৩ বোতল অফিসার্স চয়েস ও ২৩ বোতল রয়েল স্ট্যাগ) উদ্ধার করা হয়। এসময় উদ্ধাকৃত মাদকের মালিক মোঃ বাবলু মিয়া (১৯), পিতা- মোঃ জিয়ারুল ইসলাম, গ্রাম - নওদাপাড়া, থানা- রৌমারী, জেলা- কুড়িগ্রাম। মোঃ বাবলু মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত বাবলু মিয়াকে পলাতক আসামী করে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম