
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীতে গর্ত করে পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে সফিরুল ইসলাম (৪০) নামের এক পাথরশ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় বালি চাপায় গুরুতর আহত হন আব্দুল হান্নান (৩০) নামে অপর এক পাথর শ্রমিক।
আজ রবিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকা ময়নাগুড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত সফিরুল ওই এলাকার মৃত আব্দুস সাত্তার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সফিরুল অন্য পাথরশ্রমিকদের সঙ্গে তেঁতুলিয়া উপজেলার ময়নাগুড়ি সীমান্ত সংলগ্ন করতোয়া নদীতে গভীর গর্ত করে পাথর উত্তোলন করছিলেন। পাথর উত্তোলনের জন্য নদীর গভীরে ডুব দেন সফিরুল। কিন্তু পানির নিচ থেকে উঠে আসতে দেরী হলে অন্যান্য শ্রমিকদের সন্দেহ হয়। পরে কয়েকজন শ্রমিক মিলে তাঁকে পানির নিচে মাটি চাপা অবস্থায় খুঁজে পায়। দ্রুত তারা সফিরুলকে উদ্ধার করে পানির ওপরে নিয়ে এলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে নদীতে থাকা অপর পাথর শ্রমিকদের সহায়তায় হান্নানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তেতুঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তেতুঁলিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম