
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় জেলা সংবাদদাতা -ঃ পঞ্চগড়ে পল্লী বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত মহন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি শনিবার (২৩ এপ্রিল) দুপুরে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সরকারপাড়া এলাকায় ঘটে। নিহত শান্ত ধামোর খ্রিষ্টানপাড়া এলাকার শকী মহনের ছেলে। সে পল্লী বিদ্যুতের লাইনম্যান সহকারী হিসেবে কাজ করতো।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শান্ত পল্লী বিদ্যুৎ লাইনম্যানের সহকারী হিসেবে কাজ করতো। দুপুরে লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম