
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ এপ্রিল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুনেছা মিকি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জগনাথ চন্দ্র, মাছ বাজার সমিতির সভাপতি শেখ আমিরুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ী, সমাজকর্মী, এনজিওকর্মী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম