
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী কে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার, কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম ও অফিসার ইনর্চাজ মইন উদ্দিন এর নির্দেশনায় কোটচাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার এস আই মান্নান থানা পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের পাশপাতিলা গ্রামের মৃত মানিক দাসের বসত বাড়ীর সামনে থেকে ৯০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী ১/ শংকর দাস (৩৫) ২/ লিটন দাস (ওরফে) বেচা দাস(২০) ৩/ বাবু দাস(৩৫)। আটককৃত তিনজনের বাড়ি এলাঙ্গী ইউনিয়নের পাশপাতিলা ও বলাবাড়িয়া গ্রামে।এব্যাপারে সেকেন্ড অফিসার আব্দুল মান্নান জানান, মাদক ব্যবসায়ীদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম