
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ 'ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমাণ প্রভাব'এ শ্লোগানকে সামনে রেখে আজ ৪ এপ্রিল ঝিনাইদহে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান,উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান,এসময় বক্তারা বলেন,অতি মুল্যবান অদৃশ্য এই পানি ভান্ডারের টেকসই ব্যবহার,সংরক্ষণ,পরিপুর্ণ পুন:ভরন এর মাধ্যমে ভুগর্ভস্থ পানি ভান্ডারের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে ব্যবস্থা নিতে হবে।সেই সাথে ভূগর্ভস্থ পানির অপচয় রোধ করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম