
তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ নীলফামারীর ডোমার উপজেলা বোড়াগাড়ী বাজারের চামাড় পাড়া মোড়ে এক আইনজীবীর কাছে চাঁদার দাবিতে ল চেম্বার ভাংচুরসহ লাঞ্চিত করার অভিযোগে বাদি হয়ে আদালতে মামলা করেছেন আইনজীবী খাইরুল ইসলাম ( নাঈম)।
শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে এক লক্ষ টাকা চাঁদার দাবিতে আইনজীবী খাইরুল ইসলাম ( নাঈম) কে নিজ ল চেম্বারের সামনে মটর সাইকেল থামিয়ে লাঞ্চিত করে, টাকা দিতে অস্বীকৃতি জানালে চেম্বারে ভাঙচুর চালায়। বিচারক মোঃ শাহীন কবির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করেন মামলা নং - পি- ২৭/২২।
আইনজীবী খাইরুল ইসলাম ( নাঈম) জানান, এলাকার সসন্ত্রাসী জয়দেব চন্দ্র মহন্ত গোপাল চন্দ্র রায়, সাইদুল ইসলাম, কাকন চন্দ্র দাস, বিশ্বদেব দাস,জামিনি চন্দ্র রায়, সহ আরো কয়েক জন মিলে ল চেম্বার ভাঙচুর করে।
এই ৬ জনকে আসামী করে মামলা করা হয়েছে।
বাদী পক্ষের আইন জীবি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী বলেন আসামি গন যে ধরনের অপরাধ সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩৮৫/৪২৭/৩৪ দঃবিধি দায়ের করে মামলা দেয়া হয়েছে।
বিষয়টি নিয়ে আইনজীবী সমিতির সকল সদস্য উদ্বেগ প্রকাশ করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম