
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুর নগরীতে হেরোইনসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যা ব-১৩। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য চল্লিশ লাখ টাকা বলে জানা গেছে।
আটকরা হলেন- রাজশাহী জেলার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৮) ও চাঁপাইনবাবগঞ্জের সাদিউর হক (৪৫)।
রোববার (০৩ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যা ব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর শাপলা চত্বরে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্সের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করার পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় র্যা ব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম