
রিয়াজুল হক সাগর , রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের মিঠাপুকুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাদক সেবনের দায়ে ৫ জনকে আটক করে প্রত্যেকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা করা হয়।
রবিবার(৩ এপ্রিল) বিকেলে উপজেলার কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ভ্রাম্যমাণ আদালত যৌথ ভাবে কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায়।
এ সময় ৫ ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদের কাছে থাকা মাদকদ্রব্য জব্দ করা হয়। এসময় ৫ ব্যক্তিকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকে একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম