
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে অসহায় ২ হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ৩ এপ্রিল রোববার সকালে ঝিনাইদহ শহরের আরাপপুর পশ্চিম পাড়ায় এ খাদ্য সামগ্রী বিতরণ করে জোহান ড্রীম ভ্যালী পার্ক ও জোহান গ্রুপের স্বত্বাধীকারী মোয়াজ্জেম হোসেন। সকালে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী।
এসময় উপস্থিত ছিলেন জোহান গ্রুপের স্বত্বাধীকারী মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ঠ ঠিকাদার মিজানুর রহমান মাসুমসহ অন্যান্যরা। সেসময় পৌরসভার বিভিন্ন এলাকার ২ হাজার পরিবারের ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ছোলা ও আধা কেজি সয়াবিন তেল বিতরণ করা হয়।
রমজানে খাদ্যসামগ্রী পেয়ে খুশি অসহায় পরিবারগুলো। এসময় মোয়াজ্জেম হোসেন বলেন, আমার সামর্থ অনুযায়ী যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। আপনার সাম্যর্থের মধ্যে যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম