
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ এলাকায় গম কাটা হারভেষ্টার ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরুল ইসলাম (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
তিনি হরিণাকুন্ডু শহরের হাসপাতাল মোড়ের বাসিন্দা।
দূর্ঘটনায় একই উপজেলার মান্দারতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে সাজেদুল ইসলাম মানু গুরুতর আহত হন।তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে মুমুর্ষ অবস্থায় ভর্তি করা হয়েছে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান,রোববার বেলা দুইটার দিকে শাখারীদহ এলাকার দৌলতপুর মাদ্রসার কছে একটি গম কাটা হরভেস্টার মাঠ থেকে রাস্তায় উঠছিল।এ সময় দ্রুতগামী মটরসাইকেলের সঙ্গে দুইটি যানের সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই কামরুল নিহত ও সাজেদুল ইসলাম গুরুতর আহত হন।
এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।হারভেস্টারের চালক পলাতক রয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম