
জাহিদ হাসান, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি -ঃ শুক্রবার ২৫ মার্চ।ঐতিহাসিক দিক থেকে বিবেচনাকরলে ২৫ মার্চ রাতকে কাল রাত্রি বা অপারেশন সার্চলাইট বলে।আর এই ২৫ মার্চ শুক্রবারে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন জনাব এ.কে.এম শামীম ওসমান,মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ -৪। রেবতী মোহন কলেজ প্রাঙ্গণে ৩ ঘটিকার সময় অনুষ্ঠানটি আরম্ভ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনঃ আলহাজ্ব মো: মজিবুর রহমান (বি. এস সি) সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা আওমীলীগ।আলহাজ্ব মো: ইয়াছিন মিয়া,সাধারন সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা আওমীলীগ।বীর মুক্তিযোদ্ধা আলহজ্ব মো: আব্দুর রব,সভাপতি,গভনিং বডি ও সহ-সভাপতি,বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয়,কমিটি,বাংলাদেশ।

জনাব মো: মতিউর রহমান বেপারী, সহ-সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা আওমীলীগ ও আজীবন দাতা। আলহাজ্ব মো: আব্দুল মতিন প্রধান, সাবেক পৌর প্রশাসক ও আজীবন দাতা। জনাব মো: তাজিম বাবু প্রচার সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা আওমীলীগ, সদস্য মহানগর আওমীলীগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর কাউন্সিলর বৃন্দ ইত্যাদি আরও অনেকে।অনুষ্ঠানের সভাপতিত্ব করেনঃজনাব মো: নূর ইসলাম অধ্যক্ষ,সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ।কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদ এবং ২৫ মার্চ কালরাতে বাংলার মা বোনদের ইজ্জতের কথা স্বরন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সেখানে সঙ্গিত পরিবেশন শেষে নবীনদের ফুল দিয়ে বরন করেন শামীম ওসমান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শামীম ওসমান বলেনঃ আমি খুব দুঃখীত, আমি খুব লজ্জিত।কারণ একজন শিক্ষক আমার কাছে বলেন এখনো মাত্র ২% ছেলে বই কিনতে পেরেছে আর বাকি সবাই পারেনাই।আর এ কথা শুনে আমার খুব কষ্ট লেগেছে।তিনি বলেন একথা শুনে আমার ছেলেবেলার কথা মনে পরে গেলো।আমি তখন ইন্টারের ছাত্র ছিলাম, ঠিক তন আমিও তোমাদের মতো পরিক্ষার ফর্মফিলাপ করতে ৯০০ টাকা যোগার করতে পারি নাই।তবে আমি তখন তুলারাম কলেজের বিপি ছিলাম এবং প্রচন্ড ক্ষমতাবান ছিলাম।

আমিও এক সময় ছাত্র ছিলাম তাই আমি তোমাদের সমস্যা বুঝি। তিনি ছাত্র-ছাত্রীদের বলেন : তোমরা ভালোভাবে পড়ালেখা করো,ভালো মানুষ হও তোমাদের পড়ালেখার সকল দায়িত্ব আমি নিব। তিনি বলেন তোমরা সবসময় সত্যের পক্ষে কথা বলবা। তারপর তিনি সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন যদি রাজনীতি করতে হয় তবে সত্য কথা বলার সাহস থাকতে হবে।যদি সত্য বলতে না পারেন তবে কথা বলবেন না। তিনি বলেন ভালো মানুষের এখন বরই অভাব আর ভালো।মানুষ হতে হলে ভালো কাজ করতে হবে।একটা সময় একজন রাজনীতিবিদকে দেখলে মানুষ তাকে শ্রদ্ধার সাথে সালাম দিত আর এখন ভয় পেয়ে সালাম দেয়। তবে এটা সবার ক্ষেত্রে না। আর যদি এভাবে চলতে থাকে দেশ চলবে কিভাবে?দেশের হাল ধরবে কে? ভন্ড দিয়ে সব ভরে গেছে, তারা দল শুরু করে আওমীলীগ দিয়ে যখন দেখে অবস্থা খারাপ তখন চলে যায় জাতীয় পার্টিতে তারপর যখন দেখে অবস্থা খারাপ তখন যায় বি এন পি তে আবার সেখানেও অবস্থা খারাপ হলে আসে আওয়ামীলীগ এ।রাজনীতিতে বি এন পি, আওমীলীগ, জাতিয় পর্টি ভালো ধান্দাবাজি ভালো না। অনেকেই বলে আমার নাকি রাগ কমে গেছে "আমি বলবো রাগ আগের মতই আছে কিন্তু ধৈর্য বেড়ে গেছে"।কারন একদিন আমাদের সকলকে মৃত্যু বরণ করতে হবে। মৃত্যুর কথা স্বরন করে হলেও ভন্ডদের কে ভন্ডামি ছেড়ে দিতে বল্লেন তিনি।অনুষ্ঠানের এক পর্যায়ে ছাত্র-ছাত্রী বৃন্দ পিকনিকে যাওয়ার কথা বল্লে তাতে সম্মতি দেন তিনি।
সর্বশেষ তিনি বলেন:- আমি মানুষ আর মানুষ মাত্র ভুল-ত্রুটি থাকবেই।যদি আমার কথায় কোন ভুল-ত্রুটি থাকে তবে সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এবং আমার জন্য দোয়া করবেন।আর আমার আপা জননেত্রী শেখ হাসিনার জন্যও দোয়া করবেন। তিনি যেনো সর্বদা সুস্থ থাকে এবং সঠিক ভাবে দেশের উন্নয়ন করতে পারে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম