
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় জেলা -ঃ বাংলাদেশ স্বাধীনতার ৫১তম বার্ষিকী উদযাপনকে স্মরনীয় করে রাখার লক্ষ্যে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ মার্চ) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ১৭৬ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ ফুলবাড়ি আইসিপি সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ এ আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে, রিজিয়ন কমান্ডার (অতিরিক্ত মহাপরিচালক) বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, পিএসসি এবং আইজি বিএসএফ, নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শ্রী অজয় সিং উপস্থিত ছিলেন।

এসময় বিজিবির কর্ণেল সোহরাব হোসেন,পিএসসি,সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁও, লেঃকর্ণেল গোলাম ফজলে রাব্বি, বিজিবিএম, পিএসসি, অধিনায়ক পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিব) ও বিএসএফ এর ডিআইজি, শিলিগুড়ি সেক্টর,শ্রী পরশু রাম, ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, ১৭৬ ব্যাটালিয়ন বিএসএফ, শ্রী হরিশ চন্দ্র এবং বিজিবি-বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ জেলা প্রশাসক পঞ্চগড়, জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিথিদের উপস্থিতিতে ভ্রাতৃত্বের সেতু বন্ধনের অংশ হিসেবে বিজিবি-বিএসএফ প্যারেড কন্টিনজেন্ট চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করেন।

বক্তরা মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান উল্লেখ করে বলেন, এ ধরণের অনুষ্ঠান দুদেশের সম্পর্ক উন্নয়ন ও মানুষকে দেশপ্রেমে উদ্ভুদ্ধ করবে। এই স্মরণীয় দিনটিকে আরও গৌরবান্বিত করার লক্ষে দুই দেশের বন্ধুত্বের এই নিদর্শন যৌথ রিট্রিট প্যারেডের আয়োজনকে সাধুবাদ জানান।
বিজিবি-বিএসএফ ঐতিহাসিক জয়েন্ট রিট্রিট সেরিমনিকে স্বরণীয় করে রাখার জন্য স্বারকচিহ্ন বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম