
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ৯ বছরের সফল সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে রংপুর সদর উপজেলা জাতীয় মহিলা পার্টির আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২০ মার্চ রোববার দুপুর ২টায় পালিচড়াহাটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও এরশাদের কর্মময় জীবনী নিয়ে আলোচনায় রংপুর সদর উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি ও ৪নং সদ্যপুস্করিনী ইউপির মহিলা সদস্য আফরোজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর জাতীয় মহিলা পার্টির সাধারন সম্পাদক শরিফা বেগম, সাংগঠনিক সম্পাদক জোজেদা ইয়াসমিন সুমা।
ইউনিয়ন জাপা নেতা সাইফুল ইসলাম রন্জু, আনছার আলী, শামসুল আলম, ফারুক মিয়া আঃ মান্নান, আনারুল ইসলাম, কাচু মিয়া, মমিনপুর ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির নেত্রী মায়া বেগম, রোখছেনা বেগম, দুলালী বেগম, চন্দনপাট ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির নেত্রী লিপি বেগম, আবেবা বেগম, খলেয়া জাতীয় মহিলা পার্টির নেত্রী শেফালী বেগম(১) মোকমাইনা বেগম, দুলালী আখতার, মনছুরা বেগম, হরিদেবপুর ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির নেত্রী শেফালী বেগম(২), রিনা বেগম, শেফালী খাতুন,(৩), সদ্যপুস্করিনী ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির নেত্রী নাজমা বেগম, শিউলী জেগম, শারমিন আকতার ও কদবানু। দোয়া মাহফিল পরিচালনা হরেন, জামতলা মসজিদের ঈমাম মোঃ শাহজান আলী।
দোয়া মাহফিলে রংপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়নের শতাধিক মহিলা পার্টির নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম