
জাহিদ হাসান, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি -ঃ বৃহস্পতিবার বিকাল ৪.৩০ মিনিটে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ৬ নং ওয়ার্ডে, বালুরমাঠ বিহারীক্যাম্পে বিটপুলি কার্যালয় এর সামনে অনুষ্ঠিত হয় একটি মাদক মুক্ত সমাবেশ।৯
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউর রহমান (পিপি এম বার), অফিসার ইনচার্জ, সিদ্ধিরগঞ্জ থানা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ হাফিজুর রহমান মানিক(ইন্সপেক্টর, সিদ্ধিরগঞ্জ থানা), জনাব মোঃ লিয়াকত হোসেন(সভাপতি ও চেয়ারম্যান, সুমিলপাড়া বিহারী ক্যাম্প) এবং জনাব ডাঃ মোঃ আয়নল হক।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতি, কাউন্সিলর নাসিক ১০ নং ওয়ার্ড।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ওসি মশিউররহমান বলেন আজ ববঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী। যিনি ১৯২০সালে ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৭৫ সালে জাতীর পিতা ও তার পরিবারকে নির্মমভাবে হত্যাকরা হয়। তিনি মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের কথা স্বরণ করে আরো বলেন, সিদ্ধিরগঞ্জ বিহারী ক্যম্পের আশেপাশে প্রায় ১০ হাজারেরও বেশি লোকের বসবাস। আর হাতেগণা কিছু সমাজবিরোধী লোক মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তিনি বলেন আমাকে সরকার রেশন দিচ্ছে, বেতন দিচ্ছে এই মাধক ব্যবসায়ের সাথে আপস করার জন্য না। তিনি পরিষ্কার ভাবে সকল মাদক ব্যাবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যদি কেউ মাদক ব্যবসা করে তবে তার হাত পা ভেঙ্গে দেওয়া হবে। তিনি বিহারী ক্যম্পের সকল মানুষের উদ্দেশ্যে বলেন, সকল মাদক ব্যাবসায়ীকে যেনো তারা সামাজিকভাবে বয়কট করে। মাদক ব্যবসায়ীদের আইনের হাতে ধরিয়ে দেওয়ার জন্য সবাইকে তার নাম্বার দিয়ে দেয় এবং বলে যে বা যারা মাদক ব্যাবসায়ীদের ধরিয়ে দিবে তার পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে।
তিনি বলেন যতদিন পর্যন্ত আমি থাকবো এ এলাকায় মাদক ব্যাবসায়িদের কোন ঠাই নাই।
বিহারী ক্যম্পেকে মাদক মুক্ত করতে এখানে "সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ স্পোটিং ক্লাবের উদ্ভোধন করেন ওসি মশির রহমান (পিপি এম বার)। আর এ ক্লাবের সদস্য সাধারণ মানুষ ও হতে পারবে। স্পোটিং ক্লাবের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, সৈয়দ আজিজুল হক (এস.আই),৬ নং ওয়ার্ড,বিট ইনচার্জ সিদ্ধিরগঞ্জ থানা।
সর্বশেষ তিনি বলেন সমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাতে হলে অবশ্যই সকলের সহযোগীতা প্রয়োজন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম