
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি -ঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা ৬নং গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকনের পিতা মাওলানা আব্দুল ওয়াহেদ নোয়াবী(৮৫)ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১৬ মার্চ রাত ১০:৪৫ মিনিটে ঢাকার সি এম এইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন সহ ২পুএ, ৫ কন্যা, নাতি, নাতনি, সহ আত্মীয় স্বজন রেখে যান।
১৭ মার্চ বাদ ফজর ঢাকার মিরপুরে প্রথম জানাজা, দুপর দুইটায় গুয়াগাছিয়া ইউপি অস্থায়ী কার্যালয় সংলগ্ন মাঠে নতুন চাষি দ্বিতীয় জানাজা এবং বিকেল ৪টায় মরহুমের নিজ গ্রাম পুরানচাষীতে ৩য় জানাজা শেষে চাষীরচর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ এড মৃণাল কান্তি দাস এমপি বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দুপুরে ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয় সম্মুখে জানাজায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেফায়েত উল্লাহ খান তোতা, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটন,ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজ্জুজামান খান জিতু, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাজী আক্তার হোসেন, টেংগারচর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী সহ জেলা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ গুয়াগাছিয়া ইউনিয়নের হাজারও মুসুল্লিরা অংশ গ্রহণ করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম