
রেজাউল করিম, পঞ্চগড় -ঃ সারা দেশের মতো মঙ্গলবার (১৫ মার্চ) পঞ্চগড়ে খুলেছে প্রাক প্রাথমিক শ্রেণির সরাসরি শিখন কার্যক্রম।
সকাল থেকেই কচিকাচা শিশু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল জেলার প্রতিটি বিদ্যালয়ের আঙিনা।
সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে জেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির সরাসরি শিখন কার্যক্রম শুরু হওয়ায় আনন্দে উচ্ছসিত শিশু শিক্ষার্থীরা। সকাল সাড়ে ৯ টা বাজতেই শিশু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল জেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়।
বছরের শুরুতে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ায় পঞ্চগড় ২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় কেক কেটে ও মীরগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিষ্টি দিয়ে শিশু শিক্ষার্থীদের বরণ করে নেয়।
শিক্ষার্থী অভিভাবক, সেলীনা আকতার ও রুহুল আমিন বলেন, দীর্ঘদিন পর প্রাক প্রাথমিক শ্রেণির শ্রেণি কার্যক্রম সরাসরি শুরু করায় সরকারকে ধন্যবাদ জানান।
স্বাস্থ্যবিধি মেনে প্রাক প্রাথমিক শ্রেণির ক্লাস শুরু হয়েছে জানিয়ে মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আজম ও পঞ্চগড় ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে শাহিনা জানান, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে। শিশুদের ভয় ও জড়তা কাটাতে আনন্দদায়ক ভাবে শ্রেণিতে শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সহকারি শিক্ষক আতাউর রহমান ও সাহাজুল ইসলাম বলেন, প্রাক প্রাথমিক স্তরের শিশুদের অধিক গুরুত্ব দিয়ে খেলাধূলা, গান ও ছড়াসহ সরকার নির্ধারিত সিলেবাসের আলোকে শ্রেণি পাঠ দেয়া হচ্ছে। মেনে চলা হচ্ছে স্বাস্থ্যবিধি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম