
আনোয়ার হোসেন আরিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি -ঃ ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় সেলিম হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ মার্চ) বিকেলে উপজেলার জনতা ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রোববার দিবাগত মধ্যরাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
সেলিম হোসেন উপজেলার কলেজপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সেলিম হোসেন মোটরসাইকেলযোগে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে সেলিম হোসেন সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। এতে তাঁর মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এবং মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় ঐ রাতেই তিনি মারা যান।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম