
স্বপন চন্দ্র রায়, জেলা প্রতিনিধি দিনাজপুর -ঃ দিনাজপুরে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। রোববার (১৩ মার্চ ২০২২) বিকেলে জেলার কাহারোল উপজেলায় অবস্থিত কান্তজীউ মন্দিরে যান এবং মন্দিরের চারিদিক ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী। এসময় কান্তজীর মন্দিরের গায়ে টেরাকোটা খচিত পোড়ামাটির চিত্রফলকের সাহায্যে রামায়ণ-মহাভারতের সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি- এ চারটি শাস্ত্রীর যুগের পৌরাণিক কাহিনী, নির্মাণ শৈলী ও কারুকাজ দেখে মুগ্ধ হন ডা. দীপু মনি।
মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিৎহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম