
সামছুদ্দিন, নোয়াখালী প্রতিনিধি -ঃ নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ৪০জন রোগীদের মধ্যে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যেককে ৫০হাজার টাকা করে ২০লাখ টাকার আর্থিক সহায়তার চেক শনিবার (১২ মার্চ) সকালে প্রদান করা হয়।
এসব রোগীদের তালিকা তৈরি করে,স্থানীয় জাতীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের তত্ত্বাবধানে চেক প্রদান করা হলো।

আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে, উপজেলা সভা কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার এএসএম মোসা, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা সমাজ সেবা উপপরিচালক মোঃ নজরুল ইসলাম পাটোয়ারী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইব্রাহীম খলিল প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি আক্রান্তদের মধ্যে চেক প্রদান করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম