
বিশেষ সংবাদদাতা-ঃ ১১ মার্চ (শুক্রবার) দুপুর সাড়ে বারোটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার দুই নম্বর বাসস্ট্যান্ডের পাশে সোহেল ও শাহিন এর দুটি তুলার গোডাউনে মধ্য থেকে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে।

খুব দ্রুততার সাথে অগ্নিকাণ্ড আগুন আশে পাশের দোকান সহ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ফায়ার ইউনিট ও হাজিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট একযোগে কাজ করে দীর্ঘ দেড় ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি হয়ে যায় এবং পাঁচটি দোকান সহ ও সোহেল ও শাহিনের দুইটি তুলার গোডাউন সম্পুর্ন পুড়ে যায়।

ফায়ার স্টেশন নেতৃত্ব প্রদান করেন আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা। তিনি জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুনের সৃষ্টি হতে পারে, তবে তদন্ত সাপেক্ষে সঠিক ঘটনা জানা যাবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম