
রেজাউল করিম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ পঞ্চগড় জেলা আইনজীবি সমিতির নতুন কমিটিতে সভাপতি পদে ১০৩ ভোট পেয়ে অ্যাড. আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক পদে ১২১ ভোট পেয়ে অ্যাড. আব্দুল বারী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা অ্যাড. অখিল চন্দ্র বর্মন।

সভাপতি পদে অ্যাড. আবু বক্কর সিদ্দিকের প্রতিদ্বন্দ্বী ছিলেন এ্যাড. মির্জা সারোয়ার হোসেন। তিনি পেয়েছেন ৯৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাড. আব্দুল বারীর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. নজরুল ইসলাম পেয়েছেন ৭৬ ভোট।
এর আগে, উৎসবমুখর পরিবেশে দিনভর পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এই ভোট অনুষ্ঠিত হয়।
অন্য বিজয়ীরা হলেন- সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. জাকির হোসেন, লিগ্যাল এইড সম্পাদক পদে অ্যাড. মেহেদী হাসান এবং কার্যনির্বাহী সদস্য পদে অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. সোলায়মান হক ও অ্যাড. হাজিজুর রহমান মুরাদ।
বৃহস্পতিবার (১০ মার্চ) দিনব্যাপী ভোট গ্রহণ ও গণনা শেষে রাতে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা অ্যাড. অখিল চন্দ্র বর্মন।
তিনি জানান, নির্বাচনে ২১৩ জন ভোটারের মধ্যে ২০৯ জন ভোট দিয়েছেন।
পঞ্চগড় জেলা আইনজীবি সমিতির নির্বাচনে ৮টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ছয়টি পদেই জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। এছাড়া সভাপতিসহ দুইটিতে স্বতন্ত্র এবং মাত্র এক পদে বিজয়ী হয়েছেন আ. লীগ সমর্থিত প্রার্থী।
সভাপতি পদে অ্যাড. আবু বক্কর সিদ্দিকের প্রতিদ্বন্দ্বী ছিলেন আ. লীগ সমর্থিত এ্যাড. মির্জা সারোয়ার হোসেন। তিনি পেয়েছেন ৯৫ ভোট। আর সাধারণ সম্পাদক পদে অ্যাড. আব্দুল বারীর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. নজরুল ইসলাম পেয়েছেন ৭৬ ভোট।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম