
মোঃ রেজাউল করিম পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ পঞ্চগড় বাজারে সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য ঘসে বেশী দামে বিক্রি, দোকানে ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও বোতলের তেল খুলে খোলা তেল হিসেবে বিক্রীর দায়ে চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধীদপ্তর পঞ্চগড়।

আজ বুধবার (৯ মার্চ) দুপুরে পঞ্চগড় বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতে তাদের এই জরিমানা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

অভিযান সূত্রে জানা যায়, তদারকিমূলক অভিযানে পঞ্চগড় বাজারে বোতলের গায়ে মুল্য ঘসে বেশী দামে তেল বিক্রী করায় খালেক স্টোরকে ৩ হাজার টাকা, ক্রয় রশিদ না রাখা এবং বেশী দামে তেল বিক্রী করায় আল-আমিন স্টোরকে ২ হাজার টাকা, বোতলের গায়ের মুল্য ঘসে বেশী দামে তেল বিক্রী করায় মাসুম স্টোরকে ১০ হাজার টাকা ও বোতলের তেল খুলে খোলা তেল হিসেবে বেশী দামে বিক্রী করায় মেসার্স মুজুমদার স্টােরকে ১০ হাজার টাকাসহ ৪ টি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম