
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ স্বাধীনতার অমর কাব্য ও মুক্তির মহামন্ত্র ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের ৫১ বর্ষ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে নারী সমাবেশ ও বণার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার দুপুরে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে স্বপ্নের পঞ্চগড় এক বাস্তবায়ন পরিষদের আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতা সুর্বণ জয়ন্তী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য নাঈমুজ্জামান মুক্তার নেতৃত্বে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। বণার্ঢ্য শোভাযাত্রায় কয়েকশত নারী অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুারালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম