
জাহাঙ্গীর আলম মুকুল, খুলনা প্রতিনিধি জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে মহান ২৬ শে মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা ও সড়ক আইন সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ মার্চ) বিকাল ৪ টায় নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা কার্যালয় সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে ,প্রচার ও প্রকাশনা সম্পাদক খান আরিফুজ্জামান নয়নের সঞ্চালনায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে পরিবহন চালক, শ্রমিক, পথচারীদের মাঝে সড়ক আইন সম্বলিত জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় নিসচা' ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার, গাজী আব্দুল হালিম (উপজেলা ভাইস চেয়ারম্যান), খান আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন বকুল , সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, শেখ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, মোহাম্মদ জুয়েল বিশ্বাস কোষাধক্ষ্য, জাহাঙ্গীর আলম মুকুল দুর্ঘটনা বিষয়ক সম্পাদক, সাব্বির হোসেন বাপ্পি যুব বিষয়ক সম্পাদক, কার্যকরী সদস্য প্রণব কুমার অক্ষয় দাস, আখতারুজ্জামান লিটন, তাঁজিমুল ইসলাম সোহেল, সাজু বিশ্বাস, আব্দুর রহমান বেপারী ও আব্দুল জলিল সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম