
জাহাঙ্গীর আলম মুকুল, খুলনা জেলা প্রতিনিধি -ঃ "মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার"এই শ্লোগান কে সামনে রেখে সারাদেশে জাতীয় ভোটার দিবস পালন করছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উদ্যোগে সারা দেশে দিবসটি আনন্দ উৎসব মূখর পরিবেশে মহামারী করোনা কালীন সরকারী বিধি নিষেধ ও মুখে মাস্ক পরিধান করে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ডুমুরিয়া উপজেলা নির্বাচন কমিশন জাতীয় ৪র্থ ভোটার দিবস পালন করছে।
বুধবার (০২মার্চ) সকাল ১১টার সময় বিশেষ কর্মসূচি নতুন ভোটার সংগ্রহ,ভোটার আই ডি কার্ড সংশোধন ও নতুন ভোটারদের সাক্ষাৎতের মধ্যে দিয়ে জাতীয় ৪র্থ ভোটার দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে, উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস এর সার্বিক আয়োজনে ও সঞ্চালনায় জাতীয় ভোটার দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা ০৫ আসনের সংসদ সদস্য বাবু নারায়ণ চন্দ্র চন্দ, এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোসাদ্দেক হোসেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকী,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার,ডুমুরিয়া কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত রঞ্জন কুমার তরফদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,ডুমুরিয়া থানার এস আই হাসানুজ্জামান সহ নির্বাচন অফিস সহকারি বৃন্দ প্রমুখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম