
রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পদ-পদবী পরিবর্তন ও বেতনগ্রেড উন্নীতকরণের দাবীতে পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির (বাকাসস) পঞ্চগড় জেলা শাখা।
মঙ্গলবার (০১ মার্চ) সকাল থেকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অফিসের সব কার্যক্রম বন্ধ রেখে এই কর্ম বিরতি পালন করছেন তারা।
বক্তারা বলেন, বার বার আশ্বাসের পরও তাদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ হচ্ছে না।দাবি মানা না হলে আরো কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় কালেক্টরেট সহকারি সমিতির সভাপতি আব্দুর করিম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনসহ সংগঠনের সদস্যরা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম