
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল জেলা প্রতিনিধি -ঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চরবল্লারহাটি এলাকা থেকে অজ্ঞাত নারীর মস্তকহীন গলিত লাশ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সুকান্ত সাহা জানান, আঠারোবাকি নদীর পাশে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দিলে উদ্ধার করা হয় । গলিত লাশটি চেনার কোনো উপায় নেই। তবে মহিলার পরণে কালো রংয়ের বোরকা আছে। ধারণা করা হচ্ছে, প্রায় দুই সপ্তাহ আগে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম