
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ গ্যাস,তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।আজ ১ মার্চ মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখা।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এসময় সম্মিলিত সামাজিক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মনিকা আলম,সাধারণ সম্পাদক আতিয়ার রহমান,সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন সেতুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা,নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।একই সাথে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সাম্প্রদায়িকতা,জঙ্গীবাদ,দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম