
বিশেষ সংবাদদাতা -ঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ০৭ নং ওয়ার্ড মুন্সী বাড়ির পাশে তরুনীর লাশ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায় শাহানাজ আক্তার পারভীন কোম্পানীগঞ্জ বেসরকারি ক্লিনিক মডার্ন হসপিটালে শিক্ষানবীস নার্স হিসেবে দায়িত্বরত ছিলেন এবং কোম্পানীগঞ্জের বসুরহাটে অবস্থিত সরকারি মুজিব কলেজে অধ্যায়নরত ছাত্রী।
সে বাটইয়া ইউনিয়ন ,থানা কবিরহাট, জেলা নোয়াখালী জেলার মোঃ নুরনবী আশরাফুলের মেয়ে।
গতকাল রাতে হাসপাতালে ডিউটি শেষ করে নানার বাড়ি যাওয়ার পথে অজ্ঞাতনামা বখাটে সন্ত্রাসীরা তাকে রিকশা থেকে নামিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এবং এক পর্যায়ে সন্ত্রাসীরা ধারণা করে তাদেরকে চিনে ফেলেছে, তাই তারা মেয়েটিকে হত্যা করে পালিয়ে যায়। তার ব্যবহৃত মোবাইল ফোনটি তার কাছে থাকলেও মোবাইল সিমটি তারা নিয়ে যায়। ঘটনাস্থলে কোম্পানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করছেন এবং লাল ফিতা দিয়ে স্থানটি তদন্তের স্বার্থে ঘিরে রেখেছেন।
এলাকাবাসী উক্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত সময়ে ঘটনা তদন্ত করে মুখোশধারী বখাটেদের মুখোশ উন্মোচন করার দাবি জানিয়েছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম