
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের খেলাধূলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় ঝিনাইদহ কালীগঞ্জে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
আজ ২৭ ফেব্রুয়ারি রবিবার সকালে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।এই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইসচেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইসচেয়ারম্যান শাহানাজ পারভিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন পাল,সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মন্ডলী।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম