
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস) পঞ্চগড় জেলার শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পঞ্চগড় পৌর শহরের ডোকরোপাড়ায় সমিতির কার্যালয় প্রাঙ্গণে তাদের শপথ বাক্য পাঠ করান পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জল।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারেক।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি তোফায়েল আলম ও সাধারণ সম্পাদক বকুল আরমানসহ নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন অতিথিরা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম