
তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামালী ১৫ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাজাসহ তফিজুল ইসলাম ( ৪২) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর একটি অভিযানিক দল।
আজ মঙ্গলবার ডিমলার গয়বাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল ও এক কেজি গাঁজা পাওয়া যায়। গ্রেফতার তফিজুল উক্ত গ্রামের মৃত. আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় ডিমলা থানায় মাদক আইনে মামলা করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম জানান, তফিজুল ইসলাম চিহৃিত মাদক ব্যবসায়ী। তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছিলাম। তথ্য প্রমাণের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।
ডিমলা থানার পরিদর্শক(তদন্ত) বিশ্বদেব রায় জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তার মামলায় গ্রেফতার তফিজুলকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম