
তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীর ডিমলায় ৭২ পিচ ফেন্সিডিলসহ ১ জন কে আটক করেছে ডিমলা থানা পুলিশ। পুলিশ ও থানা সুত্রে জানা যায়, নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাইকারটারী গ্রামের তবিবুল ইসলামের পুত্র আসাদুল ইসলাম (২১) কে সোমবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যা অনুমানিক ৬.০০ টার দিকে চাপানী বাজারের তাজ পরিবহন কাউন্টার হইতে আটক করে অত্র এলাকার যুবসমাজ। থানা সূত্রে আরো জানা যায় যে তাজ পরিবহনে একটি চাউলের বস্তার ভিতরে ৭২ পিচ ফেন্সিডিল ঢাকায় উদ্দেশ্যে পাঠানোর প্রস্তুতি চললে । গোপন সংবাদের ভিত্তিতে যুব সমাজ আসাদুল ইসলামকে আটক করে তার চাউলের বস্তা খুলে ৭২ পিচ ফেন্সিডিল উদ্ধার করে তাৎক্ষনিক ডিমলা থানায় সংবাদ দিলে ডিমলা থানার ওসি তদন্ত বিশ্বদেব রায়ের নেতৃত্ব এসআই আবুল কালাম সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৭২ পিচ ফেন্সিডিলসহ আসাদুল ইসলামকে গ্রেফতার করে ডিমলা থানায় নিয়ে আসে। এ বিষয়ে ডিমলা থানা ওসি মোঃ সিরাজুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম