
তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তজাতিক মাতৃভাষা দিবসে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যেখানে সরকারী বেসরকারি সকল প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করে রেখেছে তবে জাতীয় পতাকা উত্তোলন এবং অর্ধনমিত করে রাখা হয়নি নীলফামারী এস,বি,আর, ন্যাচারাল হেলথ কেয়ার নামে চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে।
আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পযন্ত এস,বি,আর, ন্যাচারাল হেলথ কেয়ারে সরজমিনে গিয়ে দেখা যায় যে তারা মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তজাতিক মাতৃভাষা দিবসে ও জাতীয় পতাকা উত্তোলন করেনি।
এসময় সরজমিনে কয়েকজন শিক্ষিত ব্যক্তির সাথে কথা হলে তারা জানান এই হেলথ কেয়ার সবসময় বন্ধ থাকে আর মাঝেমধ্যে কিছু রোগীকে দেখা যায় কিন্তু এটি একটি হেলথ কেয়ার হওয়ার পরেও মহান মাতৃভাষা দিবসেও জাতীয় পতাকা উত্তোলন না করায় জাতি আজ লজ্জিত ও অপমানিত।
এবিষয় এস,বি,আর ন্যাচারাল হেলথ কেয়ারের পরিচালক টকিজ জয় রায়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিচিভ করেনি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম